রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো 'পুলিশ সপ্তাহ ২০২৬'। শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং জনসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ৯২ জন সদস্যকে সম্মানজনক পদক পরিয়ে দেওয়া হয়।
পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, বিপিএম। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মরণোত্তর পদকপ্রাপ্ত সদস্যের পরিবারের প্রতিনিধিরাও এই গৌরবোজ্জ্বল মুহূর্তে উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এক বছর সময়ে দায়িত্ব পালনে সাহসিকতা ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে এই পদক দেওয়া হয়েছে। মোট চারটি ক্যাটাগরিতে এই ৯২ জনকে পদক প্রদান করা হয়। নিচে পদকপ্রাপ্ত সকল কর্মকর্তা ও সদস্যের সম্পূর্ণ তালিকা তুলে ধরা হলো:
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) – ১২ জন
অসীম সাহস ও বীরত্ব প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ এই পদক পেয়েছেন:
১. জেসিও-১০৭৫৯ নায়েব সুবেদার মরহুম মোঃ মোতালেব হোসেন ভূঁইয়া, র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রাম (মরণোত্তর)
২. জনাব মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ
৩. জনাব মোঃ মোস্তাক সরকার, উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
৪. জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা
৫. জনাব মাহমুদ আলম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), যাত্রাবাড়ী ট্রাফিক জোন, ডিএমপি
৬. জনাব মোঃ আবুল কালাম আজাদ, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, মুন্সীগঞ্জ
৭. জনাব অর্ণব বড়ুয়া, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লা
৮. জনাব কৃষ্ণ কুমার দাস, এসআই (নিরস্ত্র), গোয়েন্দা-লালবাগ বিভাগ, ডিএমপি
৯. জনাব আজিজুল হাকিম, এসআই (নিরস্ত্র), ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টেকনাফ, কক্সবাজার
১০. জনাব মোঃ সুমন ইসলাম, এএসআই (নিরস্ত্র), গুলশান মডেল থানা, ডিএমপি
১১. মোঃ শাহ আলম, কনস্টেবল/১৭৫৩৯, ট্রান্সপোর্ট বিভাগ, ডিএমপি
১২. দিলোয়ার মিয়া, কনস্টেবল/১৪২৮, পুলিশ লাইন্স, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা – ১৮ জন
সেবায় অনন্য নজির স্থাপন ও শৃঙ্খলামূলক আচরণের স্বীকৃতিস্বরূপ এই পদক পেয়েছেন:
১. জনাব মোঃ মোস্তফা কামাল, অ্যাডিশনাল আইজিপি, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা
২. জনাব মোঃ রেজাউল করিম, অ্যাডিশনাল আইজিপি, নৌ পুলিশ, ঢাকা
৩. জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, ডিআইজি, রংপুর রেঞ্জ
৪. জনাব মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি), ডিএমপি
৫. জনাব মোঃ ফারুক হোসেন, যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম), ডিএমপি
৬. জনাব শাহজাদা মোঃ আসাদুজ্জামান, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), পুলিশ অধিদপ্তর, ঢাকা
৭. উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী, লিগ্যাল এন্ড মিডিয়া উইং, র্যাব সদর দপ্তর
৮. লেঃ কর্নেল মোহাঃ জয়নুল আবেদীন, ইন্টেলিজেন্স উইং, র্যাব সদর দপ্তর
৯. জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল
১০. জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, পুলিশ সুপার, নরসিংদী
১১. জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ
১২. জনাব মোহাম্মদ হারুন অর রশিদ, উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ), ডিএমপি
১৩. জনাব মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর
১৪. জনাব মেজবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), গোয়েন্দা-রমনা বিভাগ, ডিএমপি
১৫. জনাব গোলাম ফারুক, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর, ডিএমপি
১৬. জনাব মোঃ নাভিদ ইমতিয়াজ, সার্জেন্ট, স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন, পিবিআই
১৭. জনাব রতন মিয়া, এসআই (নিরস্ত্র), পিবিআই, যশোর জেলা
১৮. জনাব রেজোয়ান, এসআই (নিরস্ত্র), পিবিআই, খুলনা জেলা
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) – ১৮ জন
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন ও সাহসিকতাপূর্ণ কাজের জন্য পিপিএম পদক পেয়েছেন:
১. মেজর আসিফ আল-রাজেক, র্যাব-৯, সিলেট
২. জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সিগঞ্জ
৩. জনাব কাজী মোঃ তারেক আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল), চট্টগ্রাম
৪. জনাব জাবীর হসনাইন সানীব, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), চাঁদপুর
৫. জনাব মোস্তাক আহম্মদ চৌধুরী, পুলিশ পরিদর্শক (তদন্ত), হাটহাজারী মডেল থানা, চট্টগ্রাম
৬. জনাব মনিরুল ইসলাম ভূইয়া, পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার
৭. জনাব মোঃ রোবেল আফ্রাদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ফৌজদারহাট ফাঁড়ি, চট্টগ্রাম
৮. জনাব মফিজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, রাজবাড়ী
৯. জনাব মোঃ আশরাফুল আলম, এসআই (নিরস্ত্র), লবনচরা থানা, খুলনা মেট্রোপলিটন পুলিশ
১০. জনাব মোঃ জাহাঙ্গীর আলম, এসআই (নিরস্ত্র), গোয়েন্দা-উত্তর বিভাগ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
১১. জনাব রুপন নাথ, এসআই (নিরস্ত্র), পুলিশ লাইনস্, চট্টগ্রাম
১২. জনাব মোঃ ইব্রাহীম মিয়া, এসআই (নিরস্ত্র), র্যাব-১১, নারায়ণগঞ্জ
১৩. জনাব অসিত কুমার বসাক, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, চট্টগ্রাম
১৪. জনাব মোঃ তোয়াবুল ইসলাম খান, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ
১৫. জনাব মোহাঃ সিফাত রেজা, এসআই (নিরস্ত্র), বাঘা থানা, রাজশাহী
১৬. জনাব মোহাম্মদ তানভীর তুষার, এসআই (নিরস্ত্র), গোয়েন্দা-ওয়ারী বিভাগ, ডিএমপি
১৭. আরিফুল আহম্মদ, কনস্টেবল/৩৪৯, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম
১৮. মোঃ মেরাজুল ইসলাম, কনস্টেবল/৮৭, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রাম
রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা – ৪৪ জন
উদ্ভাবনীমূলক কর্মকাণ্ড ও জনসেবার স্বীকৃতিস্বরূপ এই পদক পেয়েছেন:
১. জনাব মীর আশরাফ আলী, ডিআইজি (সিটিএসবি), স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা
২. জনাব মো. আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ
৩. জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ
৪. জনাব মু: মাহবুবুর রশীদ, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ
৫. জনাব মোঃ খালিদুল হক হাওলাদার, যুগ্ম-পুলিশ কমিশনার, ডিএমপি
৬. জনাব মোঃ হাবিবুর রহমান, পুলিশ সুপার, মাদারীপুর
৭. জনাব আব্দুল্লাহ আল-মাহমুদ, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জ
৮. জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চল
৯. জনাব মোঃ রকিবুল আক্তার, পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর জেলা
১০. জনাব রওনক জাহান, পুলিশ সুপার, শরিয়তপুর
১১. জনাব শচীন চাকমা, পুলিশ সুপার, পিবিআই, ব্রাহ্মণবাড়িয়া জেলা
১২. জনাব এ, এন, এম, সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার
১৩. জনাব হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পুলিশ সুপার, বাগেরহাট
১৪. জনাব মির্জা তারেক আহমেদ বেগ, উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা উত্তরা বিভাগ, ডিএমপি
১৫. জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (পিআইও), পুলিশ হেডকোয়ার্টার্স
১৬. জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার, চট্টগ্রাম
১৭. জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জ
১৮. জনাব মোহাম্মদ আমিনুল হক বাপ্পী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিবি-সাইবার (উত্তর-বিভাগ), ডিএমপি
১৯. জনাব জিসানুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বিমানবন্দর জোন), ডিএমপি
২০. জনাব অনিতা রানী সূত্রধর, অতিরিক্ত পুলিশ সুপার, ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন উত্তরা, ঢাকা
২১. জনাব চৌধুরী মোঃ তানভীর, সহকারী পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
২২. জনাব সাদ্দাম হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন), ডিএমপি
২৩. জনাব মোঃ মাহফুজুর রহমান, সহকারী পুলিশ সুপার, ইন্টেলিজেন্স উইং, র্যাব সদর দপ্তর
২৪. জনাব মোঃ আসলাম সাগর, সহকারী পুলিশ কমিশনার (মোহাম্মদপুর ট্রাফিক জোন), ডিএমপি
২৫. জনাব মোহাম্মদ শামসুল হাবিব, অফিসার ইনচার্জ (জালালাবাদ থানা), সিলেট মেট্রোপলিটন পুলিশ
২৬. জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), পিআইও, পুলিশ অধিদপ্তর
২৭. জনাব কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ (বিমানবন্দর থানা), ডিএমপি
২৮. জনাব মোঃ সাইদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), এলআইসি, পিবিআই হেডকোয়ার্টার্স
২৯. জনাব মোঃ জাহেদুল কবির, অফিসার ইনচার্জ (বাকলিয়া থানা), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
৩০. জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), মিরপুর ট্রাফিক বিভাগ, ডিএমপি
৩১. জনাব মোঃ বাবুল আজাদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), গোয়েন্দা-দক্ষিণ বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
৩২. জনাব নাছির উদ্দিন রাসেল, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), সিআইডি, চট্টগ্রাম মেট্টো ও জেলা
৩৩. জনাব মোঃ মনজুর রহমান, এসআই (নিরস্ত্র), পিবিআই, ঢাকা জেলা
৩৪. জনাব মোঃ মাজেদুল হক, টেলিকম টেকনিশিয়ান (এসআই), পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ
৩৫. জনাব মাজহারুল হক, এসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, লক্ষ্মীপুর
৩৬. জনাব মোহাম্মদ সাইদুর রহমান, এসআই(নিরস্ত্র), এলআইসি শাখা, পুলিশ অধিদপ্তর
৩৭. জনাব এস এম মেহেদী হাসান, এসআই (নিরস্ত্র), টঙ্গি পশ্চিম থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
৩৮. জনাব মোঃ রিয়াজ উদ্দিন রনি, এসআই (নিরস্ত্র), পিবিআই, নারায়নগঞ্জ জেলা
৩৯. জনাব মোঃ কামাল উদ্দিন, সার্জেন্ট, ট্রাফিক-গুলশান জোন, ডিএমপি
৪০. জনাব সুদীপ চন্দ্র বিশ্বাস, এএসআই (নিরস্ত্র), টঙ্গি পশ্চিম থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ
৪১. জনাব তুহিনা নাসরিন, এএসআই (নিরস্ত্র), সিটিএসবি, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা
৪২. জনাব মোঃ ইকলাচুর রহমান, এএসআই (নিরস্ত্র), জেলা গোয়েন্দা শাখা, ঝিনাইদহ
৪৩. বাদশা ফাহাদ, কনস্টেবল/৯৩৬৪, এলআইসি শাখা, পুলিশ অধিদপ্তর, ঢাকা
৪৪. মোঃ শিহাব উদ্দিন, কনস্টেবল/১১৪৮২, গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ বিভাগ), ডিএমপি
পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের এই অসামান্য স্বীকৃতি তাঁদের আগামী দিনে দেশ ও জনগণের সেবায় আরও নিবেদিত হতে অনুপ্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলে আশা প্রকাশ করেন।