ঠিকানা পরিবর্তনের সুবাদে ভোটার স্থানান্তর প্রক্রিয়া পুনরায় শুরু করল ইসি

ঢাকা জেলায় আবাসিক ঠিকানা পরিবর্তনের কারণে দেশের নাগরিকদের ভোটার স্থানান্তরের কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সকল উপজেলা বা থানা নির্বাচন অফিসারকে এই সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে পূর্বের নিয়ম অনুযায়ী ভোটার স্থানান্তরের নতুন আবেদন গ্রহণ, তা সঠিকভাবে যাচাই-বাছাইপূর্বক ইস্যুকরণ এবং দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে গত ২ সেপ্টেম্বর আবাসিকস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত জমাকৃত আবেদন আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবং নাগরিকদের সুবিধার্থে নির্বাচন কমিশন এবার ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় আনুষ্ঠানিকভাবে চালুকরণের এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

০%
০%
০%
০%