গোসাইরহাটে পুলিশের অভিযানে মাদক সেবনের অভিযোগে ৫ জন গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন এর নেতৃত্বে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধীপুর এলাকার পাওয়ার হাউজ ও গোসাইরহাট বাজারে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদক সেবনের অভিযোগে গোসাইরহাট বাজারের মৃত রমিজ উদ্দিন রাড়ীর ছেলে আবু বক্কর রাড়ী (৩৮), ধীপুর গ্রামের আব্দুর রব সরদারের ছেলে বিল্লাল (৪০), চর ধীপুর গ্রামের মনিরুজ্জামানের ছেলে রুবেল সরদার (৩৪), দক্ষিণ দাসের জঙ্গল এলাকার ফজলে করিম শিকদারের ছেলে সুজন শিকদার (৩৫) এবং খোদের জঙ্গল এলাকার আক্কাস আলী সরদারের ছেলে সোহাগ সরদারকে (২৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, তাদের মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। সাজা শেষে তাদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোসাইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

০%
০%
০%
০%