রাজশাহীতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার টানা ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। লাইনের আশপাশের গাছপালার ডালপালা কাটার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাসের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে সাগরপাড়া, কেদুর মোড়, পঞ্চবটি, শাহ মখদুম কলেজ, শেখেরচক, বোসপাড়া, মতিহার, ধরমপুর, জাহাজঘাট, মিজানের মোড়, ফুলতলা, সোরাফানের মোড়, বিনোদপুর, কাজলা, মির্জাপুর এবং এর আশপাশের এলাকাগুলো।
তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণের কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।