রাষ্ট্রবিরোধী মামলায় ওসি রাকিবুলের রিমান্ড চায় পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওর ঘটনায় গ্রেপ্তার রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

ডিএমপি কমিশনা বলেন, ‘রাকিবুলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে। ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

রাষ্ট্রদ্রোহ মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্রের বিষয়ে তথ্য উদঘাটনের জন্য আদালতের কাছে এই রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওর সূত্র ধরে রাকিবুলকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। ওই অডিওতে সরকার ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে নানা বক্তব্য শোনা যায়।

তবে অডিওটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছিলেন রাকিবুল। তাঁর ভাষ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে অডিওটি তৈরি করা হয়েছে।

এদিকে, অডিও ভাইরালের পর গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই অডিওতে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রেপ্তার রাজধানী ক্যান্টনমেন্ট থানা সাবেক ওসি মো. রাকিবুল হাসান রিমান্ড পুলিশ রাষ্ট্রদ্রোহ মামলা

০%
০%
০%
০%