রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা অভিযানের ডাক স্বাস্থ্যমন্ত্রীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রতিটি এলাকার স্থানীয় লোকজনকে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা তৈরি করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে সবাইকে মিলেমিশে প্রতিটি এলাকায় কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে ভুলতা ঈদগাহ মাঠে এক ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব গুরুত্বপূর্ণ কথা বলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও জানান যে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া দেশের স্বাস্থ্যসেবার কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি জোরালো মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী গরিব, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন। এছাড়া তিনি স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

০%
০%
০%
০%