নিউইয়র্কে মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মতবিনিময়

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ব্যক্তিগতভাবে মতবিনিময় করেছেন সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। গত মঙ্গলবার এই মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির অফিসিয়াল ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করে একটি ছবি প্রকাশ করা হয়। তবে দুই নেতার মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে মঙ্গলবার ৮১তম সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন ড. খলিলুর রহমান। জাতিসংঘের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বক্তব্যে তিনি বৈশ্বিক জনআস্থা পুনরুদ্ধারে সংস্থাটির জরুরি সংস্কারের ওপর জোরালো গুরুত্ব আরোপ করেন।

ভাষণে ড. খলিলুর রহমান উল্লেখ করেন যে, গত ৮০ বছর ধরে জাতিসংঘ টিকে থাকাকেই একমাত্র সাফল্যের মানদণ্ড হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বৈশ্বিক আস্থা ফিরিয়ে আনতে হলে সংস্থাকে নিজেদের ব্যর্থতা ও সীমাবদ্ধতার কঠিন সত্য স্বীকার করে গভীর সংস্কারের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, ১৯৪৫ সালে মাত্র ৫০টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টিতে। দীর্ঘদিন সংস্থার টিকে থাকাটাই বড় প্রমাণ নয়, বরং বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতিসংঘ কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারছে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সদর দপ্তরের বাইরের সাধারণ মানুষ কেবল জাতিসংঘ টিকে আছে কি না, তা জানতে চায় না; তারা জানতে চায় সংস্থাটি কার্যকরভাবে কাজ করছে কি না।

০%
০%
০%
০%