তারেক রহমানের সাদাসিধে জীবনযাপন অনুকরণীয়: নীলফামারীতে সমাজকল্যাণমন্ত্রী

নীলফামারী সার্কিট হাউসে রোববার বিকেলে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন। তাকে দেখলে মনে হয় না তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। তার তো এরকম জীবনযাপনের কথা না। তিনি দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করছেন।

মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে দলীয় সিদ্ধান্তের প্রতি শতভাগ আনুগত্য থাকতে হবে এবং জাতীয় নির্বাচনে যা হয়েছে স্থানীয় নির্বাচনে যেন সেরকম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এজন্য ঘুরে দাঁড়াতে হবে এবং মানুষের সাথে থাকতে হবে।

নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য বিলকিস বিলকিস।

০%
০%
০%
০%