বসুন্ধরায় পরিচয় থেকে প্রেম, চীনা যুবকের সঙ্গে বাকেরগঞ্জের তরুণীর পরিণয়

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামে প্রেমের টানে চীন থেকে ছুটে এসেছেন জিয়াং নামের এক যুবক। তিনি চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা এবং স্থানীয় তরুণী জান্নাতুল ইসলাম ইভাকে বিয়ে করেছেন।

গত বছর ঢাকার বসুন্ধরা শপিং মলে মোবাইল কিনতে গিয়ে ইভার সঙ্গে কয়েকজন চীনা নাগরিকের পরিচয় হয়। পরবর্তীতে উইচ্যাট অ্যাপের মাধ্যমে জিয়াংয়ের সঙ্গে তার যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের দেড় বছর পর গত ৩ আগস্ট জিয়াং ঢাকায় আসেন এবং পরদিন নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তন করেন। পরবর্তীতে রেজিস্ট্রি কাবিননামার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং সম্প্রতি তারা বাকেরগঞ্জে আসেন।

গত বৃহস্পতিবার তাদের গায়েহলুদ ও শুক্রবার জুমার নামাজ শেষে পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়। কনের বাবা জাকির হাওলাদার জামাই হিসেবে জিয়াংকে মেনে নিয়েছেন এবং খুব শীঘ্রই স্ত্রীকে নিয়ে চীনে ফিরে যাবেন বলে জানান।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন জানান, চীনা নাগরিক জিয়াংয়ের বিষয়ে তারা অবগত নন। তিনি বৈধ পাসপোর্ট নিয়ে এসেছেন কি না এবং স্থানীয় তরুণীকে বিয়ে করেছেন কি না, তা তদন্ত করে দেখা হবে।

০%
০%
০%
০%