সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে কাজ করার সময় বজ্রপাতে মো. শিপু মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের নয়াহাটি গ্রামের আতাবুর রহমানের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিপু মিয়া মাটিয়ান হাওরের মাঝামাঝি এলাকায় নিজ কাজ করছিলেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয় এবং সরাসরি তাঁর ওপর বজ্রপাত আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে প্রাণ হারান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, মাটিয়ান হাওরে বজ্রপাতে শিপু মিয়া নামের ওই যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে। নিহতের মরদেহের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

০%
০%
০%
০%