ধর্মপাশায় কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তুষার আহমেদ (২১) নামের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের হাসপাতাল রোডস্থ মালিবাড়ি মোড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত তুষার আহমেদ ওই গ্রামের মো. মাহমুদুল হকের ছেলে। তিনি ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে ধর্মপাশার সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব জানান, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করতে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

০%
০%
০%
০%