ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি এমআই এমিরেটসের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মার্ক বাউচার। তিনি রবিন সিংয়ের স্থলাভিষিক্ত হলেন, যাঁর অধীনে দলটি ২০২৪ সালের আসরে নিজেদের প্রথম আইএলটি টোয়েন্টি শিরোপা জিতেছিল।
ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মার্ক বাউচারের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এর আগে তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে ২০২৩ ও ২০২৪ মৌসুমে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের প্রধান কোচের দায়িত্ব নিয়ে ২০২৪ সালে দলটিকে চ্যাম্পিয়ন ট্রফি উপহার দেন।
সর্বশেষ ২০২৫-২৬ মৌসুমে এমআই এমিরেটস রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। শিরোপা নির্ধারণী ফাইনালে তারা ডেজার্ট ভাইপার্সের কাছে পরাজিত হয়েছিল।