তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনন্দোৎসবে মুখর দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত অন্তত একশ কিলোমিটার এলাকা বর্ণিল ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজিয়ে তুলেছেন বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সড়কপথে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে গুলশান বাসভবন ত্যাগ করার পর থেকেই মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে অভিবাদন জানাতে অবস্থান নেন।

দিনব্যাপী নির্ধারিত ব্যস্ততম কর্মসূচি শেষে আজ সন্ধ্যায়ই প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। সরকারের শীর্ষ এই ব্যক্তির আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কের উভয় পাশে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্য বাজিয়ে আনন্দ-মিছিল ও নানা স্লোগানে মেতে ওঠেন দলীয় সমর্থক ও স্থানীয় জনতা। সকাল ৯টা থেকেই একনজর প্রধানমন্ত্রীকে দেখা এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য মহাসড়কের পাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

সরেজমিন দেখা গেছে, মহাসড়কের গুরুত্বপূর্ণ দাউদকান্দি অংশে কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসড়কের পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেন। অন্যদিকে, চান্দিনা অংশে স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে পুরো এলাকা মুখরিত করে রাখেন। এসময় নেতাকর্মীদের মুখে নানা স্লোগান এবং হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পায়।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মহাসড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দীর্ঘ এই মহাসড়কজুড়ে উৎসবের আমেজ বজায় থাকায় সাধারণ যাত্রীদের যাতায়াতেও অতিরিক্ত সতর্কতা ও নজরদারি রাখা হয়, যা দিনভর নির্বিঘ্নভাবে পালিত হয়।

০%
০%
০%
০%