AdvertisementAdvertisement

ব্যবধান ৫,২৩৯ ভোট ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাসের জয়, ৫ হাজার ২৩৯ ভোটে নাসির উদ্দিন পাটোয়ারী পরাজিত

ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

শুক্রবার ভোর রাত পৌনে চারটার দিকে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্যানুযায়ী, এ আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরাসরি ভোটে মির্জা আব্বাস পান ৫৬ হাজার ৫৫২ ভোট। এর সঙ্গে যুক্ত হয় ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট। সব মিলিয়ে তাঁর মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬।

অন্যদিকে, নাসির উদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পান ৫১ হাজার ৫৭২ ভোট এবং পোস্টাল ভোট পান ২ হাজার ৫৫৫টি। ফলে তাঁর মোট ভোট হয় ৫৪ হাজার ১২৭।

Advertisement
বিজ্ঞাপন

এ হিসাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে মোট ১ হাজার ৪৩৬ ভোট পান। এছাড়া গণঅধিকার পরিষদ-এর প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পান ৬০৮ ভোট।

ঢাকা-৮ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি ভোট। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭।

এ আসনে পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ৬ হাজার ১২টি ভোট প্রদান করা হয় এবং ৩২০টি পোস্টাল ভোট বাতিল ঘোষণা করা হয়।

0%
0%
0%
0%