AdvertisementAdvertisement

অন্যায়কারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না: আইনমন্ত্রী

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটইবাজারে আয়োজিত এক মতবিনিময় সভায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, কারণ আইনের দৃষ্টিতে সবাই সমান। ফুলহরি ও দুধসর ইউনিয়ন বিএনপির আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের সততা, জবাবদিহি ও জনসেবার মনোভাব নিয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এর আগে সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধন করেন আইনমন্ত্রী। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে ফ্যাসিস্ট হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তিনি যদি নিজে দেশে ফিরে আসেন তবে তাকে আদালতের মুখোমুখি হতে হবে। এ বিষয়ে আইন অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনের বাইরে গিয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে না।

Advertisement
বিজ্ঞাপন

আইন সংস্কারের বিষয়ে মন্ত্রী জানান, আইন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবগুলোই সরকার গ্রহণ করেছে। তিনি আরও বলেন, বাকি সংস্কার কাজগুলো সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে জুলাই সনদের আলোকে দ্রুত বাস্তবায়ন করা হবে।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এ ছাড়াও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ সভায় অংশ নেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%