অবৈধভাবে মজুত ৩৮১ বস্তা সার জব্দ, ২ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

**পাবনা সদর উপজেলার দুবলিয়া বাজারে নিবন্ধন ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইউরিয়া, টিএসপি ও ডিএপি সারসহ মোট ৩৮১ বস্তা সার জব্দ করা হয়।**

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে এসব সার জব্দ ও জরিমানা করা হয়।

অভিযানে আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজে নিবন্ধন ছাড়া সার মজুত ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মজুত ১৩০ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।

অন্যদিকে বাজারের আরেক ব্যবসায়ী আবদুল মান্নানের গোডাউন থেকে অবৈধভাবে মজুত ২৫১ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জব্দ করা এসব সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আবু বকর বিশ্বাস এন্টারপ্রাইজ থেকে জব্দ করা সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর আবদুল মান্নানের গোডাউন থেকে জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের তত্ত্বাবধানে রেখে কৃষকদের কাছে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আগামী বুধবার সকাল থেকে জব্দ করা সারগুলো ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হবে।

একটি অভিযানে নেতৃত্ব দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। অন্য অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুত করা সার জব্দ করা হয়েছে। সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি, নিবন্ধন ছাড়া সার মজুত এবং কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

_তুহিন মোল্লা/এমএমবি_

- ![Image ১: জেলা প্রতিনিধি](https://assets.dhakapost.com/media/common/icon.png?width=১০০&height=১০০)

- ![চিত্র ২: ফেসবুক শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/facebook.svg)

- ![চিত্র ৩: হোয়াটসঅ্যাপ শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/whatsapp.svg)

- ![চিত্র ৪: টুইটার শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/twitter.svg)

- ![Image ৫: অবৈধভাবে মজুত ৩৮১ বস্তা সার জব্দ, ২ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা](https://assets.dhakapost.com/media/imgAll/BG/২০২৬September/pabna-sar-ovijan-২০২৬০৯২৭১৭৪০০০.jpg?width=১২৮০&q=৭৫&ratio=১৬-৯)

- ![Image ৬,৭,৮,৯: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা](blob:https://www.sayalwaystruth.com/২a৭৯৪b১৪৪b১৩৭f৭b৮৪৩৫৭dc৯৭৫৬১০fd৭)

০%
০%
০%
০%