মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিরামুর নিজ এলাকা থেকে গ্রেপ্তার

চট্টগ্রাম আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. নুরুল আমিনকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. নুরুল আমিন কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেছুয়াপালং এলাকার মৃত ইব্রাহিম ও খোদেজা বেগম দম্পতির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে নগরীর বাকলিয়া থানার একটি মাদক মামলার বিচারিক প্রক্রিয়া শেষে মো. নুরুল আমিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রায়ে অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বিচারিক কার্যক্রমের রায়ের পর থেকেই দীর্ঘ দিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন এই আসামি। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে পুলিশের একটি বিশেষ টিম গভীর রাতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে পাকড়াও করে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

০%
০%
০%
০%