অভয়নগরে বাড়ি থেকে ওয়ান শুটার গান উদ্ধার পলাতক মালিক

ছবি সংগ্রহকৃত
যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে মিজান গাজীর বাড়ির সিঁড়ির নিচ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে অস্ত্রটি জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি ওই বাড়ির সিঁড়ির নিচে রাখা একটি ধানের বস্তার ভেতরে লুকিয়ে রাখা ছিল।
বিজ্ঞাপন
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান গাজী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। মিজান গাজী ওই গ্রামের বাসিন্দা মজিদ গাজীর ছেলে। পলাতক ওই ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় অভয়নগর থানায় মিজান গাজীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
0%
0%
0%
0%