গোসাইরহাটে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইউনুচ ঘরামী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুলাই) সন্ধ্যা পৌনে ৮টার দিকে গোসাইরহাট পৌরসভার দাসেরজঙ্গল বাজার এলাকার নদীর পাড় বালুর মাঠসংলগ্ন সাইদ বেপারীর ওয়ালসেট লাকড়ির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউনুচ ঘরামী দাসেরজঙ্গল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মন্নান ঘরামীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য বিক্রির সময় গোসাইরহাট থানার একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ইউনুচ ঘরামীকে আটক করে তার দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার পরিহিত ফুলপ্যান্টের বাম পাশের পকেট থেকে একটি নীল রঙের ছোট পলিথিনে রাখা ৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পরে উদ্ধার করা ইয়াবা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ইউনুচ ঘরামীর বিরুদ্ধে গোসাইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।

মামলার এফআইআর নম্বর ১৫, তারিখ ২৭ জুলাই ২০২৬ এবং জিআর নম্বর ১৩২। মামলার পর গ্রেপ্তার আসামিকে সোমবার (২৭ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে।

শরীয়তপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।

0%
0%
0%
0%