শিশু নির্যাতনকারী ইয়ন ওয়াটকিন্স হত্যা বিচার: জুরি অব্যহতি

আইনি জটিলতার কারণে শিশু নির্যাতনকারী ও লস্টপ্রোফেটস ব্যান্ডের সাবেক ফ্রন্টম্যান ইয়ান ওয়াটকিন্সকে হত্যার অভিযোগে অভিযুক্ত দুই কারাবন্দীর বিচার প্রক্রিয়া স্থগিত করে জুরিদের বরখাস্ত করা হয়েছে। শুক্রবার লিডস ক্রাউন কোর্টে এই আদেশ দেন বিচারক মি. জাস্টিস হিলিয়ার্ড। অভিযুক্ত রিকো গেডেল ও স্যামুয়েল ডডসওয়ার্থের বিরুদ্ধে ওয়েস্ট ইয়র্কশায়ারের উচ্চ নিরাপত্তা সম্পন্ন এইচএমপি ওয়েইকফিল্ড কারাগারে ওয়াটকিন্সকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ আনা হয়েছিল, যেখানে ওয়াটকিন্স শিশু যৌন নির্যাতন অপরাধে ২৯ বছরের সাজা ভোগ করছিলেন।
রিকো গেডেল, যার বয়স ছিল ২৫ বছর, উচ্চ-নিরাপত্তা সম্পন্ন এইচএমপি ওয়েইকফিল্ড কারাগারের একটি সেলে ইয়ান ওয়াটকিন্সকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ওয়াটকিন্স শিশু যৌন নির্যাতন সংক্রান্ত অপরাধে ২৯ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ওয়াটকিন্সকে ছুরিকাঘাত করার পর গেডেল সেল থেকে বেরিয়ে আসেন এবং তার হাতে থাকা অস্থায়ী ছুরিটি সহবন্দী ৪৪ বছর বয়সী স্যামুয়েল ডডসওয়ার্থের হাতে তুলে দেন। ডডসওয়ার্থ সেই ছুরিটি একটি ডাস্টবিনে ফেলে দেন।
উভয় অভিযুক্তই ওয়াটকিন্সকে হত্যা এবং কারাগারে ছুরি রাখার অভিযোগ অস্বীকার করেছেন। বিচারক হিলিয়ার্ড জুরিদের বরখাস্ত করার সময় বলেন, “অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও আমি আপনাদের বরখাস্ত করতে বাধ্য হচ্ছি এবং মামলাটি পুনরায় বিচার করা হবে।” তিনি আরও যোগ করেন, “এটি আপনাদের এবং সকলের জন্যই হতাশাজনক।”
গেডেল তার জবানবন্দিতে জানান, ওয়েইকফিল্ড কারাগারে যৌন অপরাধীদের সাথে রাখা তার অপছন্দ ছিল। তিনি স্থানান্তরিত না হলে “যেকোনো সংখ্যক শিশু নির্যাতনকারীকে” আঘাত করার হুমকি দিয়েছিলেন।
তিনি ওয়াটকিন্সকে বেছে নেওয়ার প্রধান কারণ হিসেবে “কাছাকাছি থাকা” কে উল্লেখ করেন। গেডেল বলেন, তিনি এর আগের রাতে অন্য একটি উইং থেকে স্থানান্তরিত হয়ে ওয়াটকিন্সের পাশের সেলে এসেছিলেন, যেখানে তিনি তিনজন কারাবন্দীকে আক্রমণ করেছিলেন। গেডেল স্বীকার করেন যে তার “একটি অংশ” ওয়াটকিন্সকে হত্যা করতে চেয়েছিল, তবে অন্য অংশটি চায়নি। তিনি মন্তব্য করেন, “কখনও কখনও আপনার হৃদয় যা চায়, আপনার মস্তিষ্ক তা চায় না।”
প্রসিকিউটরদের দাবি ছিল, গেডেল ও ডডসওয়ার্থ উভয়ই হত্যার জন্য দায়ী। তাদের মতে, ডডসওয়ার্থ “আক্রমণ হতে চলেছে” তা জানতেন এবং ছুরিটি ফেলে দিয়ে গেডেলকে সহায়তা করেছিলেন।
অন্যদিকে, একজন নারীকে ধর্ষণের অভিযোগে সাজাপ্রাপ্ত ডডসওয়ার্থ দাবি করেন, তিনি হামলায় কোনো অংশ নেননি এবং তিনি কেবল ভুল সময়ে ভুল জায়গায় ছিলেন। তিনি বলেন, ওয়াটকিন্সের সেল থেকে বেরিয়ে আসার পর গেডেল তার হাতে ছুরিটি তুলে দিয়েছিলেন। তিনি সেটি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেও, আহত ওয়াটকিন্সকে দেখে আতঙ্কিত হয়ে অবশেষে ছুরিটি ফেলে দেন।
উল্লেখ্য, ইয়ান ওয়াটকিন্স ২০১৩ সালের ডিসেম্বরে একজন ভক্তের শিশুকে ধর্ষণের চেষ্টা সহ একাধিক যৌন অপরাধের দায় স্বীকার করে ২৯ বছরের কারাদণ্ড এবং অতিরিক্ত ছয় বছরের লাইসেন্স মেয়াদের সাজা পেয়েছিলেন।
তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান
