১৮ জুলাই বরিশালে জামায়াত আমিরের আগমন উপলক্ষে বাবুগঞ্জে প্রস্তুতি সভা

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে আগামী ১৮ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও সরব অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
রহমতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাসান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝী, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. ফারুক হোসেন মানিকসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
সভায় বক্তারা আগামী ১৮ জুলাইয়ের নির্ধারিত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে আমিরের আগমনকে ঘিরে প্রতিটি এলাকায় সুশৃঙ্খলভাবে প্রচার-প্রচারণা চালানো এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।