সন্ত্রাসবাদ নির্মূলে চূড়ান্ত পর্যায়ে লড়াই, বালুচিস্তানে অঙ্গীকার মুখ্যমন্ত্রী বুগতির

পাকিস্তানর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘোষণা করেছেন যে, দেশটিতে সন্ত্রাসবিরোধী লড়াই এখন এক চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছে। প্রদেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো মূল্যে উগ্রবাদী গোষ্ঠীগুলোকে নির্মূল করতে সরকার অবিচল বলে তিনি পুনরুক্ত করেন।

বিজ্ঞাপন

জিয়ারাত সফরকালে কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী কিংবা বুলেটপ্রুফ গাড়ির সুরক্ষা ছাড়াই সরফরাজ বুগতি দেশবিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি কিছুটা জটিল হলেও সরকার তার সাংবিধানিক দায়িত্ব পালনে বিন্দুমাত্র পিছপা হবে না। বেলুচিস্তানের জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মুখ্যমন্ত্রী আরও জানান, প্রদেশের প্রতিটি নাগরিকের বিপদে তিনি ব্যক্তিগতভাবে তাদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সন্ত্রাস দমনে দায়িত্বরত পুলিশের অকুতোভয় সদস্যরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করেছেন বলে তিনি মন্তব্য করেন। একইসাথে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের দায়িত্ব গ্রহণ এবং তাঁদের সন্তানদের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের নিশ্চয়তা প্রদানের বিষয়েও সরকারি সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%