দক্ষ যুবশক্তিই পাকিস্তানের সমৃদ্ধ আগামীর চাবিকাঠি: প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ

পাকিস্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে দক্ষ ও শিক্ষিত তরুণরাই মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার ইসলামাবাদে প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাশহুদ আহমদ খানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে যুব কর্মসূচির অধীন চলমান প্রকল্পগুলোর অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে আরও কার্যকর ও সমন্বিত কৌশল বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি স্পষ্ট করে বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যুবসমাজের জন্য মানসম্মত শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণ নিশ্চিত করা পাকিস্তান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

বর্তমান সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে তরুণদের আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল দক্ষতা এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রশিক্ষণে সজ্জিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে, কর্মসংস্থান, ব্যবসা, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে তরুণদের সমান সুযোগ দেওয়ার লক্ষ্যে পাকিস্তান সরকার নিজস্ব সব সম্পদ কাজে লাগাচ্ছে।

জাতীয় অর্থনীতি, শিল্পায়ন এবং সামাজিক বৈচিত্র্য রক্ষায় দক্ষ জনশক্তির ভূমিকা অপরিসীম বলে মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। দেশের সামগ্রিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে যুবসমাজকে দেশের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত রাখতে পাকিস্তান সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%