AdvertisementAdvertisement

ফেডারেল বোর্ডের নবম ও দশম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত

ফেডারেল বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বা এফবিআইএসই বুধবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের নবম ও দশম শ্রেণির প্রথম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, শিক্ষার্থীরা এখন বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএস সেবার মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারছেন।

শিক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল পোর্টাল থেকে ‘এসএসসি পার্ট-২ ফার্স্ট অ্যানুয়াল এক্সামিনেশন ২০২৬’ অপশনটি নির্বাচন করতে পারবেন। সেখানে নিজ নিজ রোল নম্বর সঠিকভাবে প্রদান করার পর শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর, গ্রেড পয়েন্ট, মোট স্কোর এবং সামগ্রিক ফলাফল সংবলিত ফলাফল কার্ডটি দেখতে পাবেন। বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের তাদের ব্যক্তিগত তথ্যের নির্ভুলতা যাচাই করে দেখার পরামর্শ দিয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

ডিজিটাল মাধ্যমের পাশাপাশি বিকল্প ব্যবস্থায় ফলাফল জানার সুযোগ রেখেছে এফবিআইএসই। আগ্রহী শিক্ষার্থীরা তাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজি অক্ষর ‘এফবি’ লিখে একটি স্পেস দিয়ে নিজেদের রোল নম্বরটি লিখে ৫০৫০ নম্বরে পাঠিয়ে দিলেই ফিরতি এসএমএসে ফলাফল জেনে নিতে পারবেন।

এ ছাড়াও, বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। এতে সকল পরীক্ষার্থীর ফলাফল বিস্তারিতভাবে উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%