আজাদ কাশ্মীর নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ

আসন্ন আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। মিরপুর, কোটলি, বাঘ, পুঞ্চ, মুজাফফরাবাদ এবং শরণার্থী আসনসহ গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকাগুলোতে দলের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, দলীয় গতিপ্রকৃতি ও সাংগঠনিক আলাপ-আলোচনার ভিত্তিতে এই তালিকা চূড়ান্ত করেছে পাকিস্তানর পিএমএল-এন নেতৃত্ব।

বিজ্ঞাপন

প্রকাশিত তালিকা অনুযায়ী, এলএ-০২ চকসওয়ারি আসন থেকে আজিম বখশ চৌধুরী, এলএ-০৩ মিরপুর সিটি থেকে চৌধুরী মুহাম্মদ সাঈদ, এলএ-০৪ খারি থেকে চৌধুরী রুখসার আহমেদ এবং এলএ-০৫ বার্নালা থেকে ওয়াকার আহমেদ নূর প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া এলএ-০৬ সামাহনি থেকে মুহাম্মদ রাজাক চৌধুরী, এলএ-০৭ ভিম্বার সিটি থেকে চৌধুরী তারিক ফারুক, এলএ-০৯ নাকিয়াল থেকে উমায়ের নাঈম এবং এলএ-১০ কোটলি আসন থেকে ফতেহ মাহমুদ-উল-হাসানকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তালিকায় আরও উল্লেখ করা হয়েছে, এলএ-১১ শেহন্সা থেকে মুহাম্মদ আসিফ, এলএ-১২ চরহুই থেকে মুহাম্মদ রিয়াসাত খান, এলএ-১৩ খোই রাত্তা থেকে আয়াজ আহমেদ এবং এলএ-১৪ ধিরকোট থেকে রাজা ফয়সাল আজাদ লড়বেন। বাঘ, পুঞ্চ ও পার্শ্ববর্তী এলাকার জন্য মনোনীত প্রার্থীদের মধ্যে রয়েছেন এলএ-১৫ কেন্দ্রীয় বাঘ থেকে মুশতাক আহমেদ মিনহাস, এলএ-১৬ পূর্ব বাঘ থেকে সরদার মির আকবর খান, এলএ-১৭ হাভেলি থেকে চৌধুরী মহসিন আজিজ এবং এলএ-১৯ হাজিরা আসন থেকে সরদার আমির আলতাফ খান।

মুজাফফরাবাদ বিভাগের আসনগুলোর মধ্যে এলএ-২৯ মুজাফফরাবাদ সিটি থেকে সৈয়দ ইফতিখার আলী গিলানি, এলএ-৩০ হাত্তিয়ান দুপাট্টা থেকে ড. মুস্তফা বশির আব্বাসি, এলএ-৩২ চাকর থেকে আজাদ জম্মু ও কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার খান এবং এলএ-৩৩ লিপা আসন থেকে চৌধুরী মুহাম্মদ রশিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এ ছাড়া শরণার্থী আসনগুলোর জন্য নাসির হোসেন দার, চৌধুরী মুহাম্মদ ইসমাইল, মারিয়াম জাভেদ এবং জিশান আলীর নাম ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

দলীয় এই তালিকায় শাহ গোলাম কাদির, নওরিন আরিফ, রাজা মুহাম্মদ সিদ্দিক, মুহাম্মদ নাঈম খান, সৈয়দ শওকত আলী শাহ, মুহাম্মদ ইয়াসিন লোন এবং মুহাম্মদ আহমেদ রাজা কাদরির মতো নেতারাও স্থান পেয়েছেন। পাকিস্তানর পিএমএল-এন নেতৃত্বের দাবি, প্রতিটি নির্বাচনী এলাকার রাজনৈতিক সমীকরণ ও সাংগঠনিক যাচাই-বাছাইয়ের পর অত্যন্ত সতর্কতার সাথে এই প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%