AdvertisementAdvertisement

পাকিস্তানের নতুন সৌদি রাষ্ট্রদূত হিসেবে ডক্টর রাজেহ তামি আলবুগামির দায়িত্ব গ্রহণ

পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যকার বিদ্যমান সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও বেগবান করতে দেশটিতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে রিয়াদ। নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর রাজেহ তামি আল-বুগামি। তিনি বিদায়ী রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আল-মালকির স্থলাভিষিক্ত হবেন। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিরক্ষা, বিনিয়োগ এবং আঞ্চলিক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে দুই দেশের কৌশলগত সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবেই এই রদবদলকে দেখা হচ্ছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে রিয়াদে আটজন নবনিযুক্ত রাষ্ট্রদূত শপথ গ্রহণ করেছেন। সৌদি আরবের বাদশাহর প্রতিনিধিত্বে এবং যুবরাজের উপস্থিতিতে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর রাজেহ তামি আল-বুগামি পরবর্তীতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত পদমর্যাদায় যোগ দেন। তিনি লন্ডনের ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

এই নিয়োগ এমন এক সময়ে এল, যখন পাকিস্তান ও সৌদি আরব তাদের সামরিক সহযোগিতার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। উল্লেখ্য, এক বছরেরও কম সময় আগে দেশ দুটি একটি যুগান্তকারী কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তির আওতায়, যেকোনো একটি দেশের ওপর আগ্রাসনকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, যা দুই মিত্ররাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক ও কূটনৈতিক বন্ধনকে আরও সংহত ও আনুষ্ঠানিক রূপ দিয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%