দুর্যোগ মোকাবিলায় নারীর কার্যকর নেতৃত্ব ও অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ জেলা প্রশাসকের

বরিশাল জেলায় দুর্যোগের প্রতিটি ধাপে নারী ও শিশুসহ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা, অধিকার এবং প্রয়োজনভিত্তিক সেবা নিশ্চিত করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্থানীয় পর্যায়ে নারীর নেতৃত্ব ও কার্যকর অংশগ্রহণ আরও বাড়ানোর জোরালো আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

বুধবার সকালে বরিশাল নগরীর বিডিএস কনফারেন্স হলে দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে প্রয়োজনভিত্তিক সচেতনতামূলক উদ্যোগ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিফট এশিয়া: এশিয়ায় নারীবাদী রূপান্তরের জন্য মানবিক উদ্যোগকে সহায়তা বাংলাদেশ প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সার্বিক সহযোগিতা প্রদান করে আন্তর্জাতিক সংস্থা অক্সফাম এবং বাস্তবায়ন করে স্থানীয় বেসরকারি সংস্থা আভাস। আয়োজিত এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সিভিল সার্জন ডা. সায়েইদুর রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নেসা মুন্নি। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহাজাদী আক্তার, জেলা ত্রাণ উপনির্বাচন কর্মকর্তা রঞ্জিত কুমার দাস এবং সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবীরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

০%
০%
০%
০%