আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের বাঁধা

**সাভারের আশুলিয়ার ইপিজেড (ডিইপিজেড) এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে গিয়ে হকারদের বাঁধার মুখে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।**

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কে বেশ কিছু সময় যানচলাচল ব্যাহত হয় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নবীনগর-চন্দ্র সড়কের আশুলিয়ার ডিপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যান বেজপা। তখন উচ্ছেদ অভিযানে গেলে হকাররা এক হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এখন সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাঁধা দেন। একপর্যায়ে তারা চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করেন। তখন তাদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

_লোটন আচার্য্য/এএমকে_

- ![Image ১: উপজেলা প্রতিনিধি](https://assets.dhakapost.com/media/common/icon.png?width=১০০&height=১০০)

- ![চিত্র ২: ফেসবুক শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/facebook.svg)

- ![চিত্র ৩: হোয়াটসঅ্যাপ শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/whatsapp.svg)

- ![চিত্র ৪: টুইটার শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/twitter.svg)

- ![Image ৫: আশুলিয়ায় ফুটপাত দখলমুক্ত অভিযানে হকারদের বাঁধা](https://assets.dhakapost.com/media/imgAll/BG/২০২৬September/ashulia-২০২৬০৯২৭১২৩৬২৫.jpg?width=১২৮০&q=৭৫&ratio=১৬-৯)

- ![Image ৬,৭,৮,৯: চুয়াডাঙ্গায় অবৈধ মজুদের ৪০৩ বস্তা সার জব্দ](blob:https://www.sayalwaystruth.com/২a৭৯৪b১৪৪b১৩৭f৭b৮৪৩৫৭dc৯৭৫৬১০fd৭)

০%
০%
০%
০%