নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

**বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটির আনুমানিক বয়স ৪০ বছর। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মানসা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।**

পুলিশ জানায়, রোববার বিকেল ৫টার দিকে পথচারীরা ভৈরব নদীতে মাথাবিহীন মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দিলে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি রূপসা এলাকা থেকে জোয়ারের পানিতে ভেসে ফকিরহাট এলাকায় আসে। মরদেহ ভেসে আসার খবর পেয়ে আশপাশের এলাকার অসংখ্য মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ভৈরব নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩-৪ দিন আগের বলে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরেছে।

তিনি আরও বলেন, বিষয়টি নৌ পুলিশ, পিবিআই ও সিআইডিকে অবগত করা হয়েছে। তারা ঘটনাস্থলে এলে মরদেহের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

_শেখ শামীম হাসান/এমএমবি_

- ![Image ১: জেলা প্রতিনিধি](https://assets.dhakapost.com/media/common/icon.png?width=১০০&height=১০০)

- ![চিত্র ২: ফেসবুক শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/facebook.svg)

- ![চিত্র ৩: হোয়াটসঅ্যাপ শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/whatsapp.svg)

- ![চিত্র ৪: টুইটার শেয়ারিং বোতাম](https://platform-cdn.sharethis.com/img/twitter.svg)

- ![Image ৫: নদী থেকে মাথাবিহীন অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার](https://assets.dhakapost.com/media/imgAll/BG/২০২৬September/bagerhatt-bhoirob-nodi-২০২৬০৯২৭২২৪০০০.jpg?width=১২৮০&q=৭৫&ratio=১৬-৯)

- ![Image ৬,৭,৮,৯: ঘেরের পাড়ে মিলল শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ](blob:https://www.sayalwaystruth.com/২a৭৯৪b১৪৪b১৩৭f৭b৮৪৩৫৭dc৯৭৫৬১০fd৭)

০%
০%
০%
০%