AdvertisementAdvertisement

ফরিদপুরের বোয়ালমারীতে ৮১ বছর বয়সে আক্তার হোসেনের ইন্তেকাল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের ফেলাননগর গ্রামে সোমবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাসভবনে আক্তার হোসেন মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্র জানায়, আক্তার হোসেন দীর্ঘ সময় ধরে আর্থ্রাইটিসসহ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement
বিজ্ঞাপন

তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।

0%
0%
0%
0%