AdvertisementAdvertisement

দেশের বিভিন্ন জেলায় পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্যোগ

দেশের বিভিন্ন বিভাগের কয়েকটি জেলা ও উপজেলা পর্যায়ে প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে সীমিত আকারে কিছু নির্দিষ্ট এলাকা বাছাই করে এ কার্যক্রম পরিচালিত হবে।

তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে ঢাকা জেলার বনানী ও মিরপুর মডেল/শাহ আলী থানা এলাকায় কয়েকটি ওয়ার্ডে এই কার্যক্রম চালু হবে। এছাড়া ফরিদপুর বিভাগের রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় একাধিক ওয়ার্ড অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম জেলার পটিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের বান্দরবান জেলার লামা উপজেলায় কার্যক্রম পরিচালিত হবে। খুলনা বিভাগের খুলনা জেলার খালিশপুর, বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার দিরাই এবং ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়ও ফ্যামিলি কার্ড বিতরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগে বগুড়া সদর ও নাটোর জেলার লালপুর এবং রংপুর বিভাগে ঠাকুরগাঁও সদর ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement
বিজ্ঞাপন

প্রতিটি নির্ধারিত উপজেলায় একাধিক ওয়ার্ড এই কর্মসূচির আওতায় থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিক পর্যায়ের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তীতে অন্যান্য জেলা ও উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হতে পারে।

তবে তালিকায় শরীয়তপুর জেলার কোনো উপজেলার নাম অন্তর্ভুক্ত নেই বলে জানা গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত এই উদ্যোগের ফলাফল মূল্যায়ন করে পরবর্তী সময়ে বৃহত্তর পরিসরে কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।

0%
0%
0%
0%