AdvertisementAdvertisement

দেশ গঠনে সবার সহযোগিতা চেয়েছেন তারেক রহমান

নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনের মহৎ উদ্দেশ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক মানবিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র এবং খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানস্থলে উপস্থিত জনসমাগমের কারণে জনদুর্ভোগ এড়াতে নিজের বক্তব্য সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনবহুল সড়কে আয়োজিত এই কর্মসূচির ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তাই সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য অন্য কোনো সময়ে বৈঠকের সিদ্ধান্তের কথা জানান তিনি।

Advertisement
বিজ্ঞাপন

তারেক রহমান আরও বলেন, দেশের আপামর জনসাধারণ যদি নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তবেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা সম্ভব হবে। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জাতি গঠনে ভূমিকা রাখছেন, তাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দেশ ও দশের কল্যাণে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

Advertisement
বিজ্ঞাপন

তিনি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার বার্তা দেন। ভবিষ্যৎ কর্মসূচিগুলোতে আরও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখাই হবে আগামীর লক্ষ্য।

সম্পর্কিত- তারেক রহমান
0%
0%
0%
0%