AdvertisementAdvertisement

পঁচাশিতে পা দিয়ে ভক্তদের সাথে নিবিড় যোগাযোগের পথে নটস ল্যান্ডিং খ্যাত ডোনা মিলস

আশির দশকের তুমুল জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘নটস ল্যান্ডিং’-এর আইকনিক অভিনেত্রী ডোনা মিলসকে নিয়ে এখন সরগরম হলিউডের বিনোদন পাড়া। পঁচাশি বছর বয়সে এসে তিনি পা রেখেছেন প্রাপ্তবয়স্কদের আলোচিত প্ল্যাটফর্ম ‘অনলি ফ্যানস’-এ। তবে বিতর্কিত কোনো ইমেজ তৈরির জন্য নয়, বরং দীর্ঘ ক্যারিয়ারে পাওয়া অগুনতি ভক্তদের সঙ্গে আরও নিবিড় ও ব্যক্তিগত সম্পর্কে জড়ানোর লক্ষ্যেই এই সাহসী পদক্ষেপ নিয়েছেন প্রবীণ এই তারকা।

ভ্যারাইটিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনা মিলস জানান, দশকের পর দশক ধরে বিশ্বজুড়ে ভক্তরা তাঁকে যে অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন জুগিয়েছেন, তার প্রতি তিনি চিরঋণী। সামাজিক যোগাযোগমাধ্যম তাকে ভক্তদের কাছাকাছি রাখলেও, অনলি ফ্যানস তাঁকে দেবে আরও স্বচ্ছ ও সরাসরি যোগাযোগের এক অনন্য প্ল্যাটফর্ম। এখানে তিনি নিজের দৈনন্দিন জীবনের অদেখা মুহূর্ত, চলচ্চিত্রের শুটিংয়ের নেপথ্যের গল্প এবং ব্যক্তিগত সব অভিজ্ঞতার ডালি সাজিয়ে বসবেন।

Advertisement
বিজ্ঞাপন

মিলসের এই নতুন যাত্রা নিয়ে কাজ করছে ক্রিয়েটরস আইএনসি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী অ্যান্ডি বাখম্যানের মতে, ডোনা সবসময়ই প্রথা ভাঙা সাহসী একজন মানুষ। তাঁকে পরিবর্তনের কোনো প্রশ্নই ওঠে না, বরং তাঁর দীর্ঘদিনের অনুসারীরা যাতে তাঁর রুচি, ব্যক্তিত্ব ও জীবনের নেপথ্য গল্পগুলো আরও স্পষ্টভাবে জানতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে ‘দ্য সিক্রেট স্টর্ম’ সিরিজের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করা ডোনা মিলস ‘নটস ল্যান্ডিং’-এর অ্যাবি কানিংহাম চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পান। পরবর্তীতে ‘জেনারেল হসপিটাল’-এর মতো জনপ্রিয় সিরিজে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি ঘরে তুলেছেন ডেটাইম এমি অ্যাওয়ার্ড। সাম্প্রতিক সময়ে ‘জয়’, ‘নোপ’ ও ‘অরিজিন’-এর মতো চলচ্চিত্রেও তাঁর সাবলীল উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে হলিউডের অনেক তারকাই মূলধারার সীমাবদ্ধতা কাটিয়ে নিজেদের শর্তে ভক্তদের কাছে পৌঁছাতে এই ডিজিটাল মাধ্যম বেছে নিচ্ছেন। এর আগে ‘আমেরিকান পাই’ খ্যাত শ্যানন এলিজাবেথ কিংবা ‘মাই নেম ইজ আর্ল’-খ্যাত জেইমি প্রেসলির মতো তারকারাও অনলি ফ্যানস প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন। প্রথাগত বিনোদন ব্যবস্থার বাইরে এসে অনুরাগী ও তারকার এই নতুন সেতুবন্ধন এখন গ্ল্যামার দুনিয়ার অন্যতম বড় ট্রেন্ডে পরিণত হয়েছে।

0%
0%
0%
0%