কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি আমদানির সরকারি অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

সরকারি পর্যায়ে সম্পাদিত দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এই জ্বালানি কেনা হবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হলে তা অনুমোদিত হয়।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, অতিরিক্ত এই দুটি এলএনজি কার্গো আগামী ২০২৬ সালের ৬ নভেম্বর এবং ২২ নভেম্বর দেশে সরবরাহ করা হবে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, প্রতি ইউনিট এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে জাপান মার্কেট থেকে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে, যা বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির মূল্যের চেয়ে আলাদা।

দেশের জ্বালানি খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবেই এই এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

০%
০%
০%
০%