কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ উদ্ধার লালমাই পাহাড় থেকে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ক্যাম্পাসের পার্শ্ববর্তী জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে সাড়ে তিনটার দিকে সদর দক্ষিণ থানার চব্বিশ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী এলাকার বাসা থেকে হেঁটে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিল অপ্রতীম। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ছিল এবং সিটি করপোরেশনের কোটবাড়ী গন্ধমতি এলাকার কে এম ফিরোজ শাহরিয়ারের ছেলে ছিল।

দীর্ঘ সময় ধরে খোঁজ না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। এছাড়া নিখোঁজের পর তার মা ড. নাহিদা বেগম সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানকে খুঁজে পাওয়ার আকুতি জানিয়ে একটি পোস্টও করেছিলেন।

৫.৯%
৫.৯%
১১.৮%
৭৬.৫%