রামুর হাইটুপিতে এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাই টুপি এলাকায় নিজ বসতঘর থেকে ওয়ানখাইন রাখাইন (৩০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই তরুণী একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশে কর্মরত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্বজনরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তদন্তকারী এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে। এ ঘটনায় স্থানীয়রা ও নিহতের পরিবার দোষীদের দ্রুত শনাক্তসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%