AdvertisementAdvertisement

বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী

বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন দেশের বস্ত্রশিল্প খাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এই সাক্ষাতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং খাতের বিভিন্ন সংকট নিরসন নিয়ে বিশদ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা জাতীয় অর্থনীতিতে বস্ত্র খাতের অনস্বীকার্য অবদানের কথা তুলে ধরেন। তারা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে এবং খাতের টেকসই উন্নয়নে সরকারের কাছে বিশেষ নীতিগত সহায়তার আহ্বান জানান। এছাড়া বৈশ্বিক বাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে টিকে থাকতে বিভিন্ন আধুনিকায়ন ও নীতি সহায়তা পাওয়ার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

Advertisement
বিজ্ঞাপন

শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাতের সামগ্রিক উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো নিবিড়ভাবে পর্যালোচনা ও তা সমাধানের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উপ-প্রেস সচিব জানান।

সাক্ষাতকালে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেল, সহ-সভাপতি শামীম ইসলাম এবং সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব ও বাদশা মিয়া অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%