AdvertisementAdvertisement

মির্জাপুরে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করলেন অনিক কর্মকার

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাহাপাড়া গ্রামের বাসিন্দা অনিক কর্মকার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে আব্দুর রহমান জামিল। গত শুক্রবার জুমার নামাজের পর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফীর উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হন।

আব্দুর রহমান জামিল জানান, ছোটবেলা থেকেই ইসলামের আদর্শ ও জীবনব্যবস্থার প্রতি তার গভীর আগ্রহ ছিল। দীর্ঘ চার বছর ধরে তিনি ইসলাম ধর্মের ইতিহাস ও শরিয়াহ নিয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। গত বছরের ২১ অক্টোবর তিনি ব্যক্তিগতভাবে ধর্ম পরিবর্তন করলেও, শুক্রবার জুমার নামাজের পর সবার সামনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

Advertisement
বিজ্ঞাপন

গত দশ মাস ধরে তিনি ঢাকার একটি মাদরাসায় অবস্থান করে ইসলামের মৌলিক শিক্ষা অর্জনে মনোনিবেশ করছেন। তার আদি বাড়ি মির্জাপুরের ভাতগ্রাম ইউনিয়নের বরাটি গ্রামে। পরিবারের সদস্যদের সঙ্গে তার সুসম্পর্ক অটুট রয়েছে এবং বাবা-মায়ের ভরণপোষণের দায়িত্ব তিনি নিজ কাঁধেই তুলে নিয়েছেন।

ইসলাম ধর্ম গ্রহণের পর নতুন জীবনের পথে আব্দুর রহমান জামিল দেশবাসী ও সমাজের সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. মুফতি সালাহ উদ্দিন আশরাফী বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবক সম্পূর্ণ স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%