AdvertisementAdvertisement

যশোরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছা উপজেলায় এইচএসসি দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্বি (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাব্বি চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের সেলিম রেজার ছেলে। শনিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার থেকে জানা যায়, জাতীয় পরিচয়পত্র তৈরির সহায়তার কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে রাব্বি চৌগাছা শহরে ডেকে আনেন। ছুটির দিন হওয়ায় উপজেলা নির্বাচন কার্যালয় বন্ধ থাকলেও অভিযুক্ত রাব্বি মেয়েটিকে কৌশলে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিরিবিলি পাড়ায় পরিচিত এক নারীর বাড়িতে নিয়ে যান। সেখানে ভয়ভীতি দেখিয়ে এবং ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে ভুক্তভোগী শিক্ষার্থী পুরো বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়। সন্ধ্যায় মেয়েটির মা ও ভুক্তভোগী নিজে চৌগাছা থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সাত্তারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রাব্বিকে আটক করে।

থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় নিয়মিত ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে রোববার যশোর আদালতে সোপর্দ করা হবে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%