AdvertisementAdvertisement

ওয়াশিংটন অঙ্গরাজ্যে আকাশে সংঘর্ষে স্কাই ডাইভার নিহত আহত একজন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে একটি দলীয় স্কাই ডাইভিংয়ের সময় মাঝ আকাশে দুই স্কাই ডাইভারের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে র‍্যান্ডি হুবস নামে এক অভিজ্ঞ স্কাই ডাইভার নিহত হয়েছেন এবং নিকোল ক্লেইন নামে অপর এক নারী গুরুতর আহত হয়েছেন। স্থানীয় অ্যাডামস কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গত রোববার সন্ধ্যায় ওয়েস্ট প্লেইনস স্কাই ডাইভিং সেন্টারে নির্ধারিত দলীয় জাম্প চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আকাশ থেকে নিচে নামার সময় দুই স্কাই ডাইভারের মধ্যে এই সংঘর্ষ হয়। সংঘর্ষের পর র‍্যান্ডি হুবস অচেতন হয়ে পড়েন এবং প্যারাশুট নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন। প্রত্যক্ষদর্শী ও কর্মীদের ভাষ্যমতে, ভূমি থেকে প্রায় ৫০০ ফুট উচ্চতায় তাকে উত্তর দিকে নির্ধারিত ল্যান্ডিং জোন থেকে অনেক দূরে ভেসে যেতে দেখা যায়। এক পর্যায়ে তিনি একটি পাহাড়ের আড়ালে অদৃশ্য হয়ে যান।

Advertisement
বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় মোট ১১ জন স্কাই ডাইভার ওই দলগত জাম্পে অংশ নিয়েছিলেন। শেরিফের কার্যালয় নিশ্চিত করেছে যে, আবহাওয়া পরিস্থিতি কোনোভাবেই এই দুর্ঘটনার কারণ ছিল না। আহত নিকোল ক্লেইনকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। শেরিফের দপ্তর বর্তমানে পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

Advertisement
বিজ্ঞাপন

ওয়েস্ট প্লেইনস স্কাই ডাইভিং কর্তৃপক্ষ এক শোকবার্তায় জানিয়েছে, নিহত র‍্যান্ডি হুবস প্রায় এক দশক ধরে তাদের স্কাই ডাইভিং পরিবারের সদস্য ছিলেন এবং তিনি আট শতাধিক বার সফলভাবে জাম্প সম্পন্ন করেছিলেন। আহত নিকোল ক্লেইনও অত্যন্ত অভিজ্ঞ, যার ঝুলিতে নয় শতাধিক জাম্পের রেকর্ড রয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে যে, আহত ক্লেইনের দ্রুত আরোগ্যের জন্য তারা প্রার্থনারত রয়েছে।

তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান

0%
0%
0%
0%