ব্রিস্টলের বাড়িতে বিস্ফোরণে নিহত ২

ছবি সংগ্রহকৃত
ব্রিস্টলে একটি আবাসিক ভবনে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরণে দুই প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকাল প্রায় ০৬টা ৩০ মিনিটে স্টার্নকোর্ট রোডের ওই বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এভন অ্যান্ড সমারসেট পুলিশ এটিকে ‘গুরুত্বপূর্ণ ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে এবং বিস্ফোরণের কারণকে ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করেছে।
পুলিশ বাহিনী জানিয়েছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো সন্দেহভাজনকে খুঁজছে না। একইসাথে, এটিকে কোনো সন্ত্রাসী কার্যক্রম হিসেবেও বিবেচনা করা হচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছে কর্তৃপক্ষ।
বিস্ফোরণস্থল ঘিরে পুলিশের তৈরি করা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। তাদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
তথ্যসূত্র: দ্যা গার্ডিয়ান
0%
0%
0%
0%
