AdvertisementAdvertisement

পাঞ্জাবে শত শত উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক মানে উন্নীত করার উদ্যোগ

পাঞ্জাবের শিক্ষা ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের উদ্যোগ নিয়েছে প্রাদেশিক সরকার। মাধ্যমিক স্তরের শত শত উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে পাকিস্তানর পাঞ্জাব সরকার। এর ফলে শিক্ষার্থীরা মাধ্যমিক সম্পন্ন করার পর একই শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক বা এফএ এবং এফএসসি পর্যায়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে।

এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তানর পাঞ্জাব প্রদেশের স্কুল শিক্ষা বিভাগ ইতোমধ্যে রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ শুরু করেছে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মানদণ্ড যাচাইয়ের জন্য প্রতিটি বিদ্যালয়কে তৃতীয় পক্ষের কঠোর পরিদর্শনের মুখোমুখি হতে হবে। যেসব প্রতিষ্ঠান সরকারের নির্ধারিত সকল শর্ত পূরণ করতে সক্ষম হবে, কেবল তাদেরই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মর্যাদা প্রদান করা হবে।

Advertisement
বিজ্ঞাপন

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানর পাঞ্জাব প্রদেশে প্রায় ৬ হাজার উচ্চ বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮০০টি প্রতিষ্ঠান ইতোমধ্যে শিক্ষা বিভাগের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দিয়েছে।

উন্নীত হওয়ার প্রক্রিয়ায় আগ্রহের কোনো ঘাটতি নেই। বিভিন্ন জেলার ৭৯৫টি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানে পর্যাপ্ত স্থান এবং অবকাঠামোগত সুবিধা বিদ্যমান থাকার দাবি জানিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এই পদক্ষেপটি বাস্তবায়িত হলে প্রদেশের হাজারো শিক্ষার্থীর জন্য উচ্চ শিক্ষার পথ আরও সুগম হবে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%