AdvertisementAdvertisement

আজাদ জম্মু ও কাশ্মীরে স্থগিত দুই আসনে পিএমএল-এন ও পিপিপির জয়লাভ

আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের স্থগিত থাকা দুটি আসনে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) একটি করে আসন জয়লাভ করেছে। বৈরী আবহাওয়ার কারণে গত ২ আগস্ট ভোটগ্রহণ স্থগিত হওয়ার পর মঙ্গলবার মুজাফফরবাদ বিভাগের এলএ-২৭ এবং এলএ-২৮ আসনে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই ফলাফলের মধ্য দিয়ে নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ১৯টি আসনের চূড়ান্ত হিসাব সম্পন্ন হয়েছে।

মুজাফফরবাদ-১ আসনের সবকটি ভোটকেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, পিএমএল-এন প্রার্থী নরিন আরিফ ১৮ হাজার ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ইস্তেকাম-ই-পাকিস্তান পার্টির সরদার তাবারক আলীকে পরাজিত করেছেন, যিনি পেয়েছেন ১৮ হাজার ৬২১ ভোট। অন্যদিকে, মুজাফফরবাদ-২ আসনে পিপিপি প্রার্থী বাজিল আলি নাকভি ২৮ হাজার ১৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে পিএমএল-এন প্রার্থী চৌধুরী শেহজাদ পেয়েছেন ২৬ হাজার ৮৬৪ ভোট।

Advertisement
বিজ্ঞাপন

এই দুই আসনের ফলাফলের পর নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে পিএমএল-এন-এর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৫টি এবং পিপিপি পেয়েছে ৬টি আসন। আজাদ জম্মু ও কাশ্মীরের নির্বাচন কমিশনের মুখপাত্র জানিয়েছেন, আগামী ১০ আগস্ট পুঞ্চ বিভাগে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি ভোটারদের যেকোনো ধরনের গুজব এড়িয়ে নির্ধারিত সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তবে নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে বড় দুই দলের মধ্যে তীব্র উত্তাপ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। পিপিপি নেত্রী শেরি রেহমান অভিযোগ করেছেন যে, এলএ-২৭ আসনের নির্বাচনী কর্মীরা একজন পিএমএল-এন সমর্থকের বাড়িতে ব্যালট পেপারসহ অবস্থান করছিলেন। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ নির্বাচন কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন

অন্যদিকে, পাকিস্তানর প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ পিপিপির উত্থাপিত সব অভিযোগ ভিত্তিহীন ও অপপ্রচার হিসেবে নাকচ করে দিয়েছেন। তিনি দাবি করেন, কোনো কেন্দ্র থেকেই নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি এবং পিপিপি এসব অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%