AdvertisementAdvertisement

আজাদ কাশ্মীরে নির্বাচনে কারচুপির অভিযোগ রাজা ফারুক হায়দারের

মুজাফফরাবাদে আয়োজিত এক জনসভায় পাকিস্তান শাসিত কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) বিরুদ্ধে নির্বাচনী কারচুপি ও রাষ্ট্রীয় কলকব্জা অপব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, পিপিপি অর্থের বিনিময়ে জনগণের বিবেক কিনে নিয়েছে, অথচ আজাদ কাশ্মীরের সাধারণ মানুষ নওয়াজ শরিফের উন্নয়ন ও সমৃদ্ধির ভিশনের ওপরই পূর্ণ আস্থা রেখেছে।

রাজা ফারুক হায়দার তার বক্তব্যে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে বলেন, পাকিস্তানের দুর্বল নেতৃত্বের কারণেই ভারত ৫ আগস্ট, ২০১৯ সালে কাশ্মীরে সেই ট্র্যাজেডি সংঘটিত করতে পেরেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দখলকৃত কাশ্মীর একদিন অবশ্যই স্বাধীন হবে এবং পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত হবে।

Advertisement
বিজ্ঞাপন

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) স্থানীয় এই নেতা জোর দিয়ে বলেন, নতুন সরকারকে অবশ্যই পাকিস্তান আদর্শের প্রসার ঘটাতে হবে এবং কাশ্মীরের প্রতিটি প্রান্তে শান্তি ও ভ্রাতৃত্ববোধ সুসংহত করার কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, আজাদ কাশ্মীরের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নওয়াজ শরিফ এবং সেই সিদ্ধান্ত কাশ্মীরের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করবে।

নির্বাচনী ফলাফল প্রকাশের পর রাজা ফারুক হায়দার তার নিজ শহর চিকার-এ পৌঁছালে দলীয় কর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় কর্মী-সমর্থকরা পাকিস্তান ও পাকিস্তান সেনাবাহিনীর সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%