AdvertisementAdvertisement

পাঞ্জাবে শত শত উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক মানে উন্নীত করার উদ্যোগ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশজুড়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে প্রাদেশিক সরকার। এর আওতায় প্রদেশটির শত শত উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাধ্যমিক বা মেট্রিকুলেশন শেষ করার পর শিক্ষার্থীদের আর নতুন কোনো প্রতিষ্ঠানে ভর্তির ঝামেলা পোহাতে হবে না, বরং তারা একই শিক্ষা প্রতিষ্ঠানে এফএ এবং এফএসসি পর্যায়ের পড়াশোনা চালিয়ে যেতে পারবে।

দুনিয়া নিউজের তথ্য অনুযায়ী, এই রূপান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে স্কুল শিক্ষা বিভাগ পাঞ্জাবের সকল উচ্চ বিদ্যালয়ের বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছে। কেবল তথ্য সংগ্রহই নয়, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মান যাচাইয়ে তৃতীয় পক্ষ দ্বারা কঠোর পরিদর্শন চালানো হবে। যেসব প্রতিষ্ঠান সরকারের নির্ধারিত মানদণ্ড পূরণ করতে সক্ষম হবে, কেবল তাদেরই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করা হবে।

Advertisement
বিজ্ঞাপন

বর্তমানে পাঞ্জাব প্রদেশে প্রায় ৬ হাজার উচ্চ বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ৫ হাজার ৮০০টি বিদ্যালয় ইতিমধ্যে শিক্ষা বিভাগের কাছে প্রয়োজনীয় নথিপত্র ও তথ্য জমা দিয়েছে। সরকারি এই পরিকল্পনায় সাড়া দিয়ে মোট ৭৯৫টি উচ্চ বিদ্যালয় নিজেদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত করার আগ্রহ প্রকাশ করেছে। এসব বিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবি, উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম পরিচালনার জন্য তাদের কাছে পর্যাপ্ত স্থান ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী রয়েছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%