AdvertisementAdvertisement

বিশ্বের অন্যতম নিরাপদ শহরের তালিকায় লাহোর

বিশ্বের অন্যতম নিরাপদ শহরের তালিকায় জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোর। নামবিও ক্রাইম অ্যান্ড সেফটি ইনডেক্স ২০২৬-এর তথ্যানুযায়ী, গত বছরের তুলনায় শহরটিতে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং জননিরাপত্তা পরিস্থিতি আরও সুসংহত হয়েছে। দুনিয়া নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের প্রধান শহরগুলোর তুলনায় লাহোরের অপরাধ সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, যা শহরটির আইন-শৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।

তালিকায় লাহোর পেছনে ফেলেছে করাচি, নতুন দিল্লি, প্যারিস, লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক এবং মেক্সিকো সিটির মতো বিশ্বের গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন শহরগুলোকে। প্রতিবেদনের তথ্যমতে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে লাহোরের অপরাধ সূচক ছিল ৩৬.৮, যা ২০২৬ সালের মাঝামাঝি সময়ে কমে ৩৬.২-তে দাঁড়িয়েছে। একই সময়ে শহরটির নিরাপত্তা সূচক ৬৩.২ থেকে উন্নীত হয়ে ৬৩.৮ পয়েন্টে পৌঁছেছে, যা সামগ্রিক জননিরাপত্তায় এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

লাহোরের ডিআইজি অপারেশনস মুহাম্মদ ফয়সাল কামরান এই সাফল্যের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, অপরাধ সূচকের ক্রমাগত নিম্নগতি এবং নিরাপত্তা সূচকের এই উত্তরণ মূলত লাহোর পুলিশের কার্যকর নিরাপত্তা কৌশল ও শহরজুড়ে জননিরাপত্তা নিশ্চিতকরণে চলমান প্রচেষ্টারই প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন যে, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের গৃহীত ধারাবাহিক পদক্ষেপগুলোই শহরটিকে সাধারণ মানুষের বসবাসের জন্য আরও বেশি নিরাপদ ও বাসযোগ্য করে তুলছে।

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%