AdvertisementAdvertisement

কোয়েটায় খনি দুর্ঘটনায় শ্রমিকদের প্রাণহানি, রাষ্ট্রীয় পর্যায়ে শোক ও উদ্ধার তৎপরতার নির্দেশ

পাকিস্তানের কোয়েটা শহরের অদূরে সোরানজ এলাকায় কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খনিতে আটকা পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি এড়াতে খনিশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন শীর্ষস্থানীয় নেতারা।

দুর্ঘটনার পর এক শোকবার্তায় প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি কামনা করেন। খনিতে আটকে থাকা শ্রমিকদের দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রেসিডেন্ট বলেন, খনিগুলোতে নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে শ্রমিকদের জীবনের ঝুঁকি হ্রাস করতে হবে।

Advertisement
বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ খনির অভ্যন্তরে জমে থাকা গ্যাসের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন। তিনি প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ (পিডিএমএ) সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে উদ্ধার তৎপরতা জোরদার এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় থাকতে হবে। শ্রমিকদের কর্মক্ষেত্রে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%