AdvertisementAdvertisement

কোয়েটায় কয়লা খনিতে প্রাণহানি, উদ্ধারকাজ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানের কোয়েটার কাছে সোরঞ্জ এলাকার একটি কয়লা খনিতে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনাকে অত্যন্ত দুঃখজনক আখ্যা দিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খনির ভেতরে আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ (পিডিএমএ) দায়িত্বপ্রাপ্ত সব সংস্থাকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি আহত শ্রমিকদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন। সব শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং ত্রাণ সহায়তা পৌঁছে না দেওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে দেশজুড়ে ছড়িয়ে থাকা কয়লা খনিগুলোতে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা প্রবর্তনের ওপর জোর দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি খনি শ্রমিকদের কর্মপরিবেশ নিরাপদ করার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নতুন করে পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। একইসঙ্গে তিনি নিহত শ্রমিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জান্নাত নসিবের প্রার্থনা করেছেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%