AdvertisementAdvertisement

ঋণ থেকে বাঁচতে নিরীহ ব্যক্তিকে খুন করে নিজের মৃত্যুর নাটক সাজিয়ে ধরা পড়লেন জিশান

ঋণ পরিশোধের চাপ এড়াতে নিজের মৃত্যুর নাটক সাজিয়ে এক নিরপরাধ ব্যক্তিকে হত্যার অভিযোগে পাকিস্তানের করাচিতে মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুরজানি টাউন এলাকায় একটি গাড়ির ভেতরে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছিল, যা আধুনিক ফরেনসিক প্রযুক্তি এবং বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে উদ্ঘাটন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

করাচির পশ্চিম জোনের জ্যেষ্ঠ পুলিশ সুপার তারিক ইলাহি মাস্তোই জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মূল অভিযুক্তের নাম জিশান। পাওনাদারদের ধোঁকা দিতেই সে এই নৃশংস পরিকল্পনার ছক কষেছিল। পরিকল্পনা অনুযায়ী, জিশান অন্য এক ব্যক্তিকে হত্যা করে তার লাশ গাড়িতে ফেলে রেখে নিজের মৃত্যুর মিথ্যা আলামত তৈরি করে।

Advertisement
বিজ্ঞাপন

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তারের হাত থেকে বাঁচতে জিশান নিজের শারীরিক চেহারায় আমূল পরিবর্তন এনেছিল। তবে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত বিশ্লেষণের সমন্বয়ে পুলিশ তাকে এবং তার এক সহযোগীকে আটক করতে সক্ষম হয়।

বর্তমানে আটককৃত উভয় সন্দেহভাজনকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাকিস্তানর পুলিশের ভাষ্যমতে, ঘটনার বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। বর্তমানে পুরো বিষয়টি আইনগত প্রক্রিয়ার অধীনে রয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%