AdvertisementAdvertisement

কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণের মালিক কেবল কাশ্মীরি জনগণ: বিলাওয়াল ভুট্টো জারদারি

মুজাফফরাবাদে আয়োজিত এক নির্বাচনী জনসভায় পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ঘোষণা করেছেন যে, কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণের একক অধিকার কেবল কাশ্মীরি জনগণের। তিনি অঞ্চলটিকে একটি শান্তিময় ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করে ন্যায়বিচার ও জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিলাওয়াল স্পষ্ট ভাষায় বলেন, ব্যালটই ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম হওয়া উচিত, বুলেটের শাসন নয়। নির্বাচনী প্রক্রিয়ায় যে কোনো ধরনের জালিয়াতি গোপন না করার আহ্বান জানিয়ে তিনি জনমতের প্রতিফলনকে গণতন্ত্রের মূল ভিত্তি হিসেবে অভিহিত করেন।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অংশ হিসেবে তিনি নির্বাচনের পর একটি সাংবিধানিক সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আজাদ কাশ্মীর আইনসভায় কাশ্মীরি শরণার্থীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপরও তিনি জোর দিয়েছেন। পাকিস্তানর জাতীয় অর্থ কমিশনের বৈঠকে কাশ্মীরের জন্য পর্যবেক্ষক মর্যাদা লাভের প্রচেষ্টাসহ শরণার্থী ও স্থানীয়দের কর্মসংস্থান ও সম্পত্তির অধিকার সুরক্ষায় পিপলস পার্টির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

Advertisement
বিজ্ঞাপন

নীলম-ঝিলম জলবিদ্যুৎ প্রকল্পের প্রসঙ্গ টেনে বিলাওয়াল অভিযোগ করেন যে, এই প্রকল্প পাকিস্তানর জ্বালানি খাতের চাহিদা পূরণ করলেও কাশ্মীরের নিজস্ব উন্নয়ন চরমভাবে অবহেলিত রয়ে গেছে। তিনি মুজাফফরাবাদে উন্নত পরিবহন অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির অঙ্গীকার করেন। এছাড়া সত্য উদ্ঘাটন কমিশনের ম্যান্ডেট মেনে নিয়ে বিক্ষোভকারীদের আন্দোলন স্থগিতের আহ্বান জানান তিনি।

মিরপুর নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বিলাওয়াল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন যে, অনিয়মের প্রমাণ জমা দেওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন বিতর্কিত ফলাফল ঘোষণা করেছে। তাই জনমনে আস্থা ফেরাতে এবং রাষ্ট্রের স্বচ্ছতা নিশ্চিত করতে সব নির্বাচনী অভিযোগ ২ আগস্টের আগে উন্মুক্ত শুনানির মাধ্যমে নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বিলাওয়াল প্রশ্ন রাখেন, জাতীয় স্বার্থ না কি দলীয় স্বার্থ—কোনটি তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%